আগস্টে দুদকের ৪৯ মামলায় আসামি ৩১১ জন

আগস্টে দুদকের ৪৯ মামলায় আসামি ৩১১ জন

চলতি বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৪৯টি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩১১ জনকে। একই সঙ্গে, ২৮টি মামলার তদন্ত শেষে ১১১ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগস্ট মাসে নতুন করে ১১২টি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া ওই মাসে ৫১ জনকে সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

সংশ্লিষ্টরা জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধ ও দমন কার্যক্রমে কমিশন নিয়মিত মামলা, অনুসন্ধান ও সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়ে যাচ্ছে। আগস্ট মাসে এসব কার্যক্রমে কমিশনের গতি আরও জোরদার হয়েছে।

এসএম/কেএইচকে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin