আগস্টের প্লেয়ার অব দ্য মান্থ সিরাজ

আগস্টের প্লেয়ার অব দ্য মান্থ সিরাজ

অভিনব স্পেলে দ্য ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ভারতকে জিতিয়েছেন মোহাম্মদ সিরাজ। সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়ে গেছেন তিনি। আগস্টে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার।

ওই টেস্টই ছিল তার গতমাসের একমাত্র ম্যাচ। তাতেই দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেন সিরাজ। গড় ২১.১১। তার বোলিংয়ে ভারত কেবল ম্যাচই জেতেনি, বরং লড়াই জমে ওঠা সিরিজও শেষ হয়েছে ২-২ সমতায়। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৪৬ ওভার বল করে জেতান ম্যাচসেরার পুরস্কারও।

মাস সেরার তালিকায় এই মাসে আরও মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস। তবে তাদের পেছনে ফেলেই মাসসেরা হন সিরাজ।

পুরো ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টই খেলেছেন তিনি। একমাত্র ভারতীয় পেসার হিসেবে সবকটিতে অংশ নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন। শেষ দিন পর্যন্ত একই ধারায় বোলিং তাকে আলাদা করেছে।

মাসসেরার পুরস্কার জয়ের পর সিরাজ বলেছেন, ‘আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া বিশেষ সম্মান। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল স্মরণীয় একটি সিরিজ। আমার খেলা সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াইগুলোর একটি।’

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin