আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনাবাহিনী

আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনাবাহিনী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।  

শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

এতে আরও জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কাজ করছে।

এদিকে ফায়ার সার্ভিস থেকে জানা যায় ৩১ ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এজেডএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin