আহত সাংবাদিকদের দেখতে চমেক হাসপাতালে এনসিপি নেতা 

আহত সাংবাদিকদের দেখতে চমেক হাসপাতালে এনসিপি নেতা 

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

রোববার (৫ অক্টোবর) রাতে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর জোবাইরুল হাসান আরিফ এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। অবিলম্বে এই হামলায় জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় এখন টিভির এই দুই সাংবাদিক গুরুতর আহত হন। তাদের ক্যামেরা ভাঙচুর করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin