আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের বৈঠক

আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। দলের পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আইআরআই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার ও সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। এ ছাড়া উপস্থিত ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান ও আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা।

এসবিডব্লিউ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin