আইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, ১৮–২৬ বছরে আবেদন, মেলে হাতখরচও

আইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, ১৮–২৬ বছরে আবেদন, মেলে হাতখরচও

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য আবেদন আহ্বান করেছে। গত ১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আইডিবি ১২ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

এ স্কলারশিপের সুযোগ-সুবিধা—

* ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;

* থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;

* প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;

* চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;

* চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

* ইলেকট্রিক্যাল ওয়ার্কস;

* ইলেকট্রনিকস;

* রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;

* ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;

* মেশিনিস্ট;

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—

* শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;

* একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;

* জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

* জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;

* ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;

* পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;

* প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;

* ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;

আবেদনের যোগ্যতা

* সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;

* ১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;

* বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যাঁরা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে, বিস্তারিত https://isdb-bisew.org/apply)

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যেই আবেদন করতে হবে।

আবেদন যেভাবে

অনলাইনে লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

* আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন এই লিংকে

Comments

0 total

Be the first to comment.

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ Prothomalo | বৃত্তি

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম...

Sep 18, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, পাবেন বছরভর Prothomalo | বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, পাবেন বছরভর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনা করা সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে এক বছরের জন্য...

Oct 04, 2025

More from this User

View all posts by admin