আইনজীবী অর্ক রায় আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

আইনজীবী অর্ক রায় আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

চট্টগ্রাম: মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫-এ সম্মাননা প্রদান, বিশ্বের ৩৩টি দেশের মনোনীত প্রার্থীর মধ্যে নির্বাচিত বাংলাদেশের তরুণ শিক্ষানবিশ আইনজীবী ও আইনবিষয়ক লেখক অর্ক রায় সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।  

তাঁকে ‘মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫’-এর ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এবং প্রথমা বিজনেস ইনোভেশন ফোরাম জানিয়েছে, সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় অর্ক রায়ের অবদান অনন্য।

আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকারকর্মী, সমাজকর্মী এবং কূটনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে: “Mr. Aurka Roy has been honored for his invaluable contribution in promoting human harmony, justice, and peace through his legal writings and social awareness works.”

অর্ক রায় Independent24.tv-তে নিয়মিত লিখছেন আইন ও ন্যায়বিচার বিষয়ে। তাঁর লেখা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ও তথ্যবহুল, যা আইনের জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতে সহায়ক। তিনি বলেন, ‘আইন ভয়ের নয়, এটি মানুষের সুরক্ষার প্রতীক। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য’।

অর্ক রায়ের এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কাজ প্রমাণ করে, নিষ্ঠা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে সীমিত পরিসর থেকেও বিশ্বমঞ্চে স্বীকৃতি পাওয়া সম্ভব।

আয়োজকরা আরও জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে শুধু পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরাই নয়, বরং ৩৩টি দেশের মনোনীত প্রার্থীর মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া হয়েছে।  

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin