আইনজীবী সৈয়দ মাঈনুল হক আর নেই

আইনজীবী সৈয়দ মাঈনুল হক আর নেই

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাঈনুল হক (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর তেজতুরি বাজারে নিজ বাসভবনে তার জানাজা হবে। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।  

বিশিষ্ট আইনজীবী সৈয়দ আজিজুল হক নান্না মিয়ার জ্যেষ্ঠ সন্তান সৈয়দ মাঈনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেখাপড়া করেছেন।  

তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান। বরিশালের চাখার গ্রামের এই সমাজ সেবক উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং হাবিবপুরের সৈয়দ আজিজুল হক কলেজের সাবেক চেয়ারম্যান।

সেনট্রাল উই‌মেন্স ইউ‌নিভা‌র্সিটির ট্রা‌স্টি বো‌র্ডের ট্রা‌স্টি সৈয়দ মাঈনুল হক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin