আইসিসিবিতে সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার শুরু

আইসিসিবিতে সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার শুরু

ঢাকা: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার ২০২৫। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ আয়োজনে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের পণ্য স্থান পেয়েছে মেলায়।  

প্রদর্শনীতে রয়েছে তৈরি পোশাক, জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন ওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্স সামগ্রী।

সাউথ এশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) আয়োজিত এ মেলায় সহযোগিতা করছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এ ধরনের মেলা আঞ্চলিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।  

আয়োজকরা জানিয়েছেন, মেলায় থাকছে বিজনেস নেটওয়ার্কিং, ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর মধ্যে (বিটুবি) বৈঠক এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।   পিএ/এসআই

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin