আজ রাতে বাংলাদেশ-হংকং ম্যাচ, দেখবেন কোথায়?

আজ রাতে বাংলাদেশ-হংকং ম্যাচ, দেখবেন কোথায়?

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ তিন পয়েন্ট না পেলে টুর্নামেন্টে তাদের আশা কার্যত শেষ হয়ে যাবে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। দেখাবে টি স্পোর্টস, নাগরিক টিভি। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। টি স্পোর্টস ডিজিটাল, বংগ বিডি ও ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২–১ গোলে হতাশাজনক পরাজয় দলটির আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। অথচ কয়েক মাস আগেই ভারতে গিয়ে গোলশূন্য ড্র করে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়েন কোচ কাবরেরা। বিশেষ করে তার দল নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে। 

প্রতিপক্ষ হংকং চায়না পরিচিত তাদের সংগঠিত রক্ষণভাগ, দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক শক্তির লড়াইয়ে দৃঢ়তার জন্য। দলটিতে যুক্ত রয়েছেন বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া খেলোয়াড়— ব্রাজিল, স্পেন, ক্যামেরুন, নাইজেরিয়া, ফ্রান্স, জাপান ও স্কটল্যান্ড। যা তাদের আরও শক্তিশালী করেছে।

গত ১০ ম্যাচে বাংলাদেশকে নিয়ে কাবরেরার জয় তিনটি, দুটি ড্র ও হার পাঁচটি। 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin