আজও নেই লিটন, নুরুল কি খেলবেন

আজও নেই লিটন, নুরুল কি খেলবেন

লিটন দাসের অনুপস্থিতিতে গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আজ পাকিস্তানের বিপক্ষেও সে দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে তাঁকে। কারণ চোট কাটিয়ে না ওঠায় এ ম্যাচেও খেলছেন না লিটন। তবে দুবাইয়ে আজ খেলার সম্ভাবনা আছে নুরুল হাসানের।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না নুরুল হাসান। তাঁকে না খেলানোয় নানারকম সমালোচনাও হচ্ছে টিম ম্যানেজমেন্টের। তবে বাস্তবতা হলো নুরুল গত দুই ম্যাচে খেলেননি ডান হাতের চোটের কারণে। হাতে প্রচণ্ড ব্যথাও নাকি অনুভব করছিলেন তিনি। সূত্র জানিয়েছে, চিকিৎসা নিয়ে এখন কিছুটা ভালো বোধ করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচের আগে অবস্থার আর অবনতি না হলে নুরুলের আজ পাকিস্তানের বিপক্ষে খেলার কথা।

তবে নিয়মিত অধিনায়ক লিটন দাস যে খেলছেন না, সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে জাকের আলী দুবাইয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘উনি (লিটন) পুনর্বাসনে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’

ভারত ম্যাচের দুই দিন আগে ব্যাটিং অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। এরপর আর অনুশীলন করেননি তিনি।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin