আ.লীগ নিরাপত্তার নামে হিন্দুদের সম্পদ লুট করেছে: সরওয়ার আলমগীর

আ.লীগ নিরাপত্তার নামে হিন্দুদের সম্পদ লুট করেছে: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছিল আওয়ামী লীগ। হিন্দুদের নিরাপত্তা দিবে বলে সব সময় সম্পদ লুটপাট করেছিল তারা।

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বিএনপির আমলেই হিন্দুসহ সব সংখ্যালঘুরা নিরাপদ থাকে।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় যায় তখনই দেশের উন্নয়ন হয়। এজন্য একটি গোষ্ঠী বিএনপিকে হিংসা করে। জনগণ চাইলে বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ তাঁর গ্রামের বাসভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কুমার চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা সিরাজুদ্দৌল্লাহ্ চৌধুরী দুলাল, প্রভাষ দে, অশোক কুমার চৌধুরী, বাবলা দে, বিধান ভট্টাচার্য, রনজিত পাল, সজল পাল, সুজন দে, উজ্জ্বল শীল, রনজিত চৌধুরী, রাজিব চৌধুরী, কানু পাল, দয়াল শীল, বিপ্লব খাস্তগীর, অন্তু পাল, জীবঘোষ, গুরুপদ শীল, মিলন কান্ত নাথ, জীবন দে, পিন্ট শীল, সবুজ দাস, দুলাল শীল, রিপন পাল, সুজন, কৃষ্ণপদ, লিটন দে, বিপ্লব দাস, ভূবণ শীল, গুরুপদ শীল, সুজন দাস, অমি দাস, জয় দাশ, সনজয় দাস, প্রদীপ প্রমুখ।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin