আ.লীগের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতারা

আ.লীগের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। ছাত্র সংসদ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গঠনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিপিদের সই করা এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে সই করেন ঢাকা বিশ্ববিদ্যাললয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান। 

ছাত্র সংসদ নেতারা সতর্ক করে বলেছেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা ভাঙার উদ্দেশে বিতাড়িত ফ্যাসিস্ট ও তাদের সমর্থকেরা উৎসাহিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৮ বছরের অত্যাচারী শাসন থেকে দেশকে মুক্ত করা হয়েছে এবং শতশত শহীদের রক্তে অর্জিত এই পরিবর্তন এখন ফ্যাসিবাদ ও তার কাঠামো বিন্যাসের অবসানের পথে অগ্রসর হওয়া উচিত। 

ছাত্র সংসদ নেতারা বলেন, বিতাড়িত অপরাধীদের পুনরুজ্জীবন ঘটে যাওয়ায় দেশজুড়ে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার পরিকল্পনার ছায়া দেখা যাচ্ছে—যেসব ঘটনার সূত্র উন্মোচনে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয়। 

শিক্ষার্থী নেতারা আওয়ামী লীগের বিষয়ে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি জনসমক্ষে উপস্থাপন করা উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত টহল জোরদার ও দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করতে হবে।  ছাত্র সংসদগুলো দেশের সব দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-জনতা ও শ্রমিকদের প্রতি আহ্বান জানায়—দলমত নির্বিশেষে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গঠন করতে। 

বিবৃতিতে বলা হয়, দেশের যে কোনও প্রান্তে এই নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যদের পেলে তাদের সমাজিকভাবে প্রতিরোধ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত হয়। অবিলম্বে দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া, জনগণের জান-মাল রক্ষায় তৎপরতা বৃদ্ধি ও জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ছাত্রসংসদ নেতাদের।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin