আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসান হাবিব গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসান হাবিব গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ভোরে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘গ্রেফতার হওয়া আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক। গ্রেফতারের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। আমরা তার রিমান্ডের আবেদন করবো।’

ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin