আলগা মাটিতে কলাগাছ দেখে সন্দেহ, পাওয়া গেল নিখোঁজ কৃষক দল নেতার লাশ

আলগা মাটিতে কলাগাছ দেখে সন্দেহ, পাওয়া গেল নিখোঁজ কৃষক দল নেতার লাশ

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর কৃষক দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের এক কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কৃষক দল নেতার নাম মোবারক আলী। তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগুনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। মোবারক আলী টেপামধুপুর ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। পরদিন তাঁর ব্যবহৃত মুঠোফোন স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় সন্দেহ তৈরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল রাতে স্থানীয় লোকজন মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে নতুন আলগা মাটিতে কলাগাছ দেখতে পান। ওই কলাবাগানের মাটি সরালে কাপড়ে মোড়ানো লাশ পাওয়া যায়। কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোবারক আলীর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁর মুখের ডান চোয়াল থেকে গলার পেছনের অংশ এবং গলার বাঁ পাশে জখম দেখা গেছে। নিহত ব্যক্তির মা মমেনা খাতুন এজাহারে উল্লেখ করেছেন, পূর্ববিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির মা সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত ২ নম্বর আসামি মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin