আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা  

আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা  

জিনেদিন জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও ছিলেন ফরাসি কিংবদন্তি। ১৯৯৮ সালে ফ্রান্সকে জেতান ফুটবল বিশ্বকাপ। তার ছেলে লুকা জিদান অবশ্য ডাক পেয়েছেন আলজেরিয়ার জাতীয় ফুটবল দলে। চলতি মাসে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে। 

ফ্রান্সের জুনিয়র দলে খেললেও জাতীয় দলে সুযোগ পাননি লুকা। সম্প্রতি জাতীয়তা বদলের অনুমতি পেয়েছেন ফিফার কাছ থেকে। দাদা-দাদির দেশ আলজেরিয়ার হয়েই এবার আন্তর্জাতিক মঞ্চে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।

বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাডায় খেলছেন তিনি। লুকা উত্তর আফ্রিকার দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাবা জিদানের মাধ্যমে। জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবাইলি অঞ্চল থেকে ফ্রান্সে স্থায়ী হন।

লুকাকে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে ম্যাচের জন্য দলে ডেকেছে আলজেরিয়া। গ্রুপ জি-তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, চার পয়েন্ট পিছিয়ে উগান্ডা। বাকি দুই ম্যাচে যেকোনও একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে আগামী বিশ্বকাপের টিকিট।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin