আলু চাষিরা প্রণোদনা পাবেন

আলু চাষিরা প্রণোদনা পাবেন

বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফকালে এমন মন্তব্য করেন তিনি।

কৃষি উপদেষ্টা জানান, এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা এবার ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনও ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন। তারা সফল হবে না।

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষি উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সরকার কৃষকদের কাছ থেকে সংগ্রহ করবে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin