‘আমেরিকা থেকে কৃষি-জ্বালানি-বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’

‘আমেরিকা থেকে কৃষি-জ্বালানি-বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ইতোমধ্যেই সে দেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মূলত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি। তাদের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিম্নমুখী করার যে উদ্দেশ্য আমাদের, তা সাধন করতে পারলে শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান শেখ বশিরউদ্দীন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin