আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা

আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।’

রবিবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস)’ সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিজ্ঞতার কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকারি সেবা পেতে সাধারণত অনেক সময় লেগে যায়।’ এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যদি ৫০ বার ফোন করতাম, সম্ভবত কাজ হতো না। কিন্তু টাকা দেওয়ার পরই কাজ হয়ে গেলো।’

তিনি জানান, সেবা প্রদান প্রক্রিয়ায় অযথা বিলম্ব বা হয়রানি জনগণকে হতাশ করে। তাই সেবা খাতের দুর্নীতি রোধ করে কার্যকর সেবা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীরা অনেক সময় মিথ্যা বলেন বা সত্য গোপন করেন। আমরা চাই আইনজীবীরা যেন তথ্য ও পরিসংখ্যানের ওপর নির্ভর করেন, যাতে সরকার অন্ধকারে না থাকে। আপনারা দ্রুত ও কার্যকর সেবা দিলে জনগণের উপকার হবে, একইসঙ্গে আপনাদের আয়ও বাড়বে।’

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর আইনজীবীরাও এ সময় উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin