‘আমরা ৬৯ রানে অলআউট হওয়ার মতো দল নই’

‘আমরা ৬৯ রানে অলআউট হওয়ার মতো দল নই’

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা, যা নারী ওয়ানডে ইতিহাসে তাদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়েই সহজে জয় তুলে নেয়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট কিছুতেই এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ৬৯ রানে অলআউট হওয়ার মতো দল নই। টপঅর্ডার আর মিডলঅর্ডার একই দিনে ব্যর্থ হয়েছে, যা ক্রিকেটে হঠাৎ করেই ঘটে যায়। উইকেটে তেমন কোনো সমস্যা ছিল না। আমরা গত কয়েক মাস ধরে এই কন্ডিশনে খেলছি, তাই অজুহাত দেওয়ার কিছু নেই।’

বিশ্বকাপের শুরুতেই এমন বাজে পারফরম্যান্সে মনোবলে আঘাত লাগারই কথা। তবে উলফার্ট সব ভুলে ঘুরে দাঁড়াতে চান।

তার কথা, ‘আমাদের যত দ্রুত সম্ভব এই ম্যাচটা ভুলে সামনে এগোতে হবে। যদি এটাকে মাথায় নিয়ে পরের ম্যাচ খেলতে যাই, তাহলে আমাদের জন্য টুর্নামেন্টটা অনেক কঠিন হয়ে যাবে।’

নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ ৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin