বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা-১০ আসনের সমস্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্মারকলিপি দেওয়া শেষে এ কথা বলেন অসীম। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ঢাকা-১০ আসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অসীম বলেন, একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটি যেন বজায় রাখা যায়। ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে তা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন।
বিএনপির এ নেতা এর আগে ঢাকা-১০ সংসদীয় আসনের জনগুরুত্বপূর্ণ সাত সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে স্মারকলিপি দেন। ডিএসসিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
স্মারকলিপিতে দাবি জানানো সাতটি বিষয়ের মধ্যে রয়েছে-
স্মারকলিপি দেওয়া শেষে এ দাবির আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান অসীম। সেই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের আগামীতেও জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান।
এমএইচএ/একিউএফ