আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের জন্য আজ নবজন্ম। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারাই আবার বাংলাদেশ গড়বে। এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা এই দেশের নেতৃত্ব দেবে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা আজ যে কাজটা করলাম, এখানে সই করলাম সবাই মিলে। সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো, ওই গণঅভ্যুত্থানের কারণে, ছাত্র-জনতার আন্দোলনের কারণে। সেটার দ্বিতীয় অংশ হলো জুলাই জাতীয় সনদ। তারা অভ্যুত্থান ঘটিয়েছিল বলেই আজ আমরা সুযোগ পেলাম। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই পথে অগ্রসর হবো।

প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারকে দিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য প্রস্তুতি হচ্ছে, আমাদের সন্তান...এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম। যেখানে আইন-কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারতো। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এখন সভ্যতা আমরা গড়ে তুলবো।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin