আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের বড় সম্ভাবনা

আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের বড় সম্ভাবনা

ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এ বাণিজ্য মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ নানাবিধ পণ্য প্রদর্শিত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জুলফিকার আলী ভাট। তিনি বলেন, “এই মেলায় বিজনেস টু বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশন, নেটওয়ার্কিং সেশনসহ নানা কার্যক্রম থাকবে, যা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা বাড়াতে এবং জ্ঞান আদান-প্রদানে সহায়তা করবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটবে।”

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা থাকলেও দেশগুলো এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। এ ধরনের আয়োজন দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে। এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।’’

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, “এই মেলার মাধ্যমে বস্ত্র, ওষুধ, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সক্ষমতা ও সম্ভাবনার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিও ফুটে উঠবে।”

 

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin