আনোয়ারায় দিঘি থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আনোয়ারায় দিঘি থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় একটি দিঘি থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদের ধারের একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় লাশটি দিঘিতে পড়ে ছিল। লাশের কিছু অংশ পানিতে ভাসছিল, কিছু অংশ আটকে ছিল পাড়ের কাদায়। সকালে স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে গেঞ্জি ও লুঙ্গি রয়েছে।

বরুমচড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ রায়হান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিকে এলাকার কেউ চিনছেন না। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ এলাকায় ফেলে রেখে গেছে হত্যাকারীরা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, লাশটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই ব্যক্তিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin