আন্তর্জাতিক ক্রিকেটকে ওকসের বিদায়

আন্তর্জাতিক ক্রিকেটকে ওকসের বিদায়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় ইংলিশ পেসার নেই বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

অবসরের ঘোষণা দেওয়ায় ওকসের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে গতমাসে দ্য ওভালে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে কাঁধে চোট পাওয়ায় এক বাহু স্লিংয়ে রেখে এক হাতে ব্যাট করতে নেমেছিলেন। যদিও তাকে কোনও বল খেলতে হয়নি। ভারত সেই ম্যাচটা জিতে নেয় ৬ রানে। সিরিজ শেষ হয় ২-২ সমতায়। 

ওই ইনজুরিতেই গ্রীষ্মের অ্যাশেজ সফরের পরিকল্পনা থেকে ছিটকে যান ৩৬ বছর বয়সী। তাতে তার ইংল্যান্ড ক্যারিয়ারেরও ইতি ঘটে। 

ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি গত সপ্তাহেই বলেছিলেন, ওকস আবারও দলে সুযোগ পাবেন সেই সম্ভাবনা নেই বললেই চলে। 

৬২ টেস্টে ইংল্যান্ডের হয়ে ১৯২ উইকেট নিয়েছেন ওকস। ২৫ গড়ে সংগ্রহ করেছেন ২ হাজার রান। 

 

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin