আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি

তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই নতুন ইতিহাস লিখলেন তাসকিন।

ইনিংসের প্রথম ওভারেই ইনফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তিনি। সেই উইকেটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন ১০০ উইকেটের মাইলফলক। ৮২তম ম্যাচ খেলে এই অর্জন করলেন তাসকিন। বাংলাদেশের হয়ে এর আগে একশ উইকেট ছুঁয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মোস্তাফিজ পৌঁছেছিলেন ৮১তম ম্যাচে, সাকিবের লেগেছিল ৮৪ ম্যাচ।

ম্যাচ সংখ্যার বিচারে তাসকিন আছেন দ্বিতীয় স্থানে। তবে বলের হিসেবে তিনিই এখন সবার সেরা। মাত্র ১৭০১ বল করে শত উইকেটের দেখা পেয়েছেন তিনি। মোস্তাফিজের লেগেছিল ১৭৩৩ বল, আর সাকিবের দরকার হয়েছিল ১৮৪৯ বল।

বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। যিনি ইতোমধ্যেই ১৫০ উইকেট শিকার করেছেন। তার ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে। আর তৃতীয় স্থানে জায়গা করে নিলেন তাসকিন আহমেদ৷ তার ঝুলিতে এখন শত উইকেট। এরপর আছেন শেখ মেহেদী ৬২ উইকেট এবং শরিফুল ইসলাম ৫৮ উইকেট নিয়ে।

এফবি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin