‘আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হবে পাবনায়’

‘আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হবে পাবনায়’

পাবনায় আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত ১২তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রিক এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘দেশের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিকমানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা সরকার অনুমোদন করেছে।’

তিনি বলেন, ‘ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিকমানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করার মাধ্যমে ভবিষ্যতে তাদের আরও উৎসাহিত করবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে সহায়তা করবে।’

তিনি অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং ডা. রওশন আরা বেগম।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin