আড়াইহাজারে ট্রাকচাপায় শিশু নিহত

আড়াইহাজারে ট্রাকচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় আরিফ (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফ (৩) পাঁচানী গ্রামের আওলাদ হোসেনে ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু আরিফ হঠাৎ ট্রাকের সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে ট্রাকচাপায় একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

এমআরপি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin