আরএফএল গ্রুপে বড় পদে নিয়োগ, ৩ জেলায় কর্মস্থল

আরএফএল গ্রুপে বড় পদে নিয়োগ, ৩ জেলায় কর্মস্থল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট অপারেশন বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ বিভাগ: এক্সপোর্ট অপারেশন পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম পদসংখ্যা: ৩

চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই বয়সসীমা: নির্ধারিত নয় শিক্ষাগত ও অভিজ্ঞতার যোগ্যতা

আবেদনকারীদের স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এক্সপোর্ট ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স, সাপ্লাই চেইন ও লজিস্টিক অপারেশন, মোল্ড ডিজাইন, টুলরুম অপারেশন এবং পণ্য উন্নয়ন বিষয়ে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া এমএস অফিস ও ইআরপি সিস্টেমে দক্ষতা আবশ্যক।

প্রার্থীর অন্তত ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল হবিগঞ্জ, নরসিংদী ও রংপুর জেলায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী থাকছে নানান সুযোগ-সুবিধা—

প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভ প্রণোদনা (পিআই), দুপুরের খাবার সুবিধা, লিভ এনক্যাশমেন্ট, ডরমিটরি সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে বিশেষ ছাড় এবং ক্রেডিট কার্ডে ক্রয়ের সুবিধা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক এখানে।

প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে: https://www.rflbd.com

আবেদনের শেষ তারিখ— ৩০ অক্টোবর ২০২৫।

এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin