আরও ১৪ জেলায় নতুন ডিসি

আরও ১৪ জেলায় নতুন ডিসি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আরও ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (৯ নভেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ১৫টি জেলায় নতুন ডিসি নিয়োগের তথ্য জানানো হয়েছিল। 

রবিবারের প্রজ্ঞাপনে বলা হয়, শারমিন আক্তার জাহানকে নড়াইল থেকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর থেকে নড়াইলে, খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক মো. মমিন উদ্দিনকে (১৬১৯২) ঝালকাঠির জেলা প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin