আসিফ আকবরকে ক্ষমা চাওয়ার আহ্বান, দেওয়া হলো আল্টিমেটাম

আসিফ আকবরকে ক্ষমা চাওয়ার আহ্বান, দেওয়া হলো আল্টিমেটাম

বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। বুধবার জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন। জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনও পদক্ষেপ বা ব্যবস্থা না নেন তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ 

এরপরই মারুফ বলেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনও প্রকার অশালীন কিছু বলা হবে না।’ 

jwARI.fetch( $( "#ari-image-jw69145bbd7487a" ) ); জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন , ‘গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক যে কোনও ফুটবলারই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’ 

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ,  ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনি সহ প্রায় শতাধিক ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন। মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতির জানান দেন।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin