আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ (৩৫), স্ত্রী সনি আক্তার (২৮) এবং তাদের ৬ বছর বয়সী মেয়ে জমিলা।

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin