আটদফা দাবিতে কুলাউড়ায় ট্রেন আটকে বিক্ষোভ

আটদফা দাবিতে কুলাউড়ায় ট্রেন আটকে বিক্ষোভ

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন আটকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুলাউড়া জংশন স্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধাঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ আটদফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার আন্দোলনকারীরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন, স্টেশন মাস্টার রোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আটদফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক আতিকুর রহমান আখই, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা রেল স্টেশন এবং সর্বশেষ কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin