‘আত্মহত্যার চেষ্টার’ পর গৃহবধূর মৃত্যু, মসজিদের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী

‘আত্মহত্যার চেষ্টার’ পর গৃহবধূর মৃত্যু, মসজিদের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী

বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে মসজিদের কাছে মরদেহ ফেলে স্বামী আল আমিন পালিয়ে গেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে তার স্ত্রী লাবণী ওরফে লাভলী আক্তারের দাম্পত্য কলহ চলছিল। বুধবার সন্ধ্যার পর মাছ কাটা নিয়ে স্বামী আল আমিন তাকে চড়-থাপ্পড় দেন। স্বামীর ওপর অভিমান করে লাবণী রাত ৮টার দিকে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা টের পেয়ে ডাক-চিৎকার করেন। তখন স্বামী আল আমিন তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে লাবণী মারা যান। এরপর মরদেহ বাড়ির কাছে মসজিদের পাশে রেখে আল আমিন পালিয়ে যায়।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, দাম্পত্য কলহে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর জনরোষের ভয়ে স্বামী আল আমিন মরদেহ ফেলে পালিয়ে যান। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin