বাবা-মায়ের কবরে শায়িত হবেন ফরিদা পারভীন, চলছে প্রস্তুতি

বাবা-মায়ের কবরে শায়িত হবেন ফরিদা পারভীন, চলছে প্রস্তুতি

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে শায়িত হবেন ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। দাফন সম্পন্ন করতে কুষ্টিয়া পৌর গোরস্থানে ফরিদা পারভীনের কবর প্রস্তুত করা হয়েছে।

কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর প্রস্তুতের দায়িত্বে থাকা নুরু ইসলাম বলেন, ‘আজ বেলা ১১টার দিকে রাজ্জাক নামের ফরিদা পারভীনের এক আত্মীয় এসে তার বাবা ডা. দেলোয়ার হোসেন ও মায়ের কবরে তাকে দাফন করার কথা জানালে আমরা ফরিদা পারভীনের দাফনের জন্য কবর প্রস্তত করেছি।’

তিনি আরও জানান, ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে মরদেহ পৌঁছালে জানাজা শেষে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনের দাফন সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin