বাবা স্বর্ণের যে দাম!

বাবা স্বর্ণের যে দাম!

এখনকার সময়ে বিয়েতে স্বর্ণের ব্যবহার কমে আসছে, আর তার জায়গা নিচ্ছে নানান বিকল্প গহনার ট্রেন্ড। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার বাজারে এগুলো স্পষ্টভাবে চোখে পড়ছে। কেন এই ট্রেন্ড বাড়ছে? স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া।

দুই লাখ ৯ হাজার টাকা ভরি যদি হয় দাম, সে দিয়ে মন মতো গহনা বানাবেন কী করে? কারণ এই দাম সাধারণ পরিবারের নাগালে নেই। ফলে বিয়েতে খরচ কমানো জরুরি। স্বর্ণ এখন কেবল নিরাপত্তা হিসেবে বিয়েতে দেওয়া হয় না। কিন্তু নতুন ট্রেন্ডে কনে যেভাবে সাজেন সেখানে স্বর্ণের গহনার চেয়ে অন্য গহনা বেশি মানানসই। সবদিক বিবেচনায় হালকা, স্টাইলিশ, পুনঃব্যবহারযোগ্য গহনা এখন অনেকের পছন্দের।

সোনালি জরির কাজ করা ট্র্যাডিশনাল শাড়ি পরলে সোনালি কুন্দন সেট বা পোলকি জুয়েলারি পরতে পারেন অনায়াসে। সাথে ম্যাথাপাটি, টিকলি, নথ, নাকফুল, চূড়া পরে হাঁসুলি বা বড় নেকপিস ও লেয়ার্ড হার পরতে পারেন। যদি বেশি ভারী লুক না চান, হালকা ইমিটেশন কুন্দন সেটও ব্যবহার করতে পারে। রিসিপশনে যদি গাউন বা ওয়েস্টার্ন লেহেঙ্গাপরেন তাহলে স্টোন সেট জুয়েলারি পরলে সুন্দর দেখাবে। চোকার ও লেয়ারড নেকপিসপরতে পারেন। ওয়েস্টার্ন লুক হলে সোনালি কুন্দন বাদ দিয়ে স্টোনড সেট বেছে নিন। স্বর্ণের বাইরে কীভাবে নিজেকে সাজাবেন- jwARI.fetch( $( "#ari-image-jw68e8ba921d494" ) ); ইমিটেশন জুয়েলারি

কুন্দন, পোলকি, স্টোন সেট, মেটাল-প্লেটেড গহনা খুব জনপ্রিয় এখন। দাম অনেক কম, কিন্তু চেহারায় ভারী ও আভিজাত্যের ছাপ রাখে। বিয়ের দিনে মূল অনুষ্ঠান ও রিসেপশনে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যেতে পারে।

ডেমি-ফাইন জুয়েলারি

সিলভার, ব্রাস, কপার বেসে গোল্ড প্লেটিং বা হোয়াইট গোল্ড ফিনিশ জুয়েলারি এখন বেশ জনপ্রিয়। এগুলো দেখতে প্রায় আসল স্বর্ণের মতো, কিন্তু দাম তুলনামূলকভাবে কম। এটা বিয়ের পরেও অফিসিয়াল ও ক্যাজুয়াল উভয় অনুষ্ঠানে পরে ব্যবহার করা যায় বলে নতুন কনে-পক্ষ পছন্দ করছে। jwARI.fetch( $( "#ari-image-jw68e8ba921d4c0" ) ); স্টাডেড ও জেমস্টোন জুয়েলারি

হীরক, জারকন, মুনস্টোন, নীলম, পান্না ইত্যাদি পাথর দিয়ে বানানো গহনা নিজেরা বানিয়ে নিয়ে পরা যায়। এতে ভারী সোনার সেটের পরিবর্তে ‘স্টোন-সেন্টার্ড’ লুক তৈরি হয়। অনেকেই হালকা সোনার ফ্রেমে শুধু পাথর বসিয়ে ব্যবহার করছেন। jwARI.fetch( $( "#ari-image-jw68e8ba921d4e3" ) ); অক্সিডাইজড ও সিলভার জুয়েলারি

সিলভার সেট এখন ফ্যাশনেবল, বিশেষ করে মেহেদি বা গায়েহলুদে। অক্সিডাইজড বড় নেকলেস, ঝুমকা, বালা তরুণীদের মধ্যে জনপ্রিয়। এটা ফিউশন লুক দেয়, ট্র্যাডিশনাল আর ওয়েস্টার্ন মিলিয়ে। নতুন প্রজন্ম ভারী সেটের বদলে ছোট ছোট মডিউলার গহনা নিচ্ছে (যেমন নেকলেস ভেঙে আলাদা চেইন/পেনডেন্ট হিসেবে ব্যবহার করা যায়)। jwARI.fetch( $( "#ari-image-jw68e8ba921d503" ) );

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin