বাড্ডার ওসিসহ ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

বাড্ডার ওসিসহ ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের মালামাল ও ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার ওসিসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদফতরে সংযুক্ত করা হয়। যদিও পরবর্তী সময়ে মন্দিরের পাশের একটি ভবনের পাশ থেকে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্র জানিয়েছে, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোবাশ্বির, একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, বাড্ডার নিমতলির মন্দিরে ডিউটিরত ফোর্সদের থাকার জন্য মন্দির প্রাঙ্গণে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় অস্থায়ী কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। গুলিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin