বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান

বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান

বাগেরহাট: বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগেহ একটি মিছিল বের করা হয়।

এসময়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু. অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত মকরা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। সরকার যতদিন আমাদের দাবি মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin