বাজারে এলো মিতসুবিশি’র নতুন এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ

বাজারে এলো মিতসুবিশি’র নতুন এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ

নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ এনেছে মিতসুবিশি মোটরস, যা দেশের অটোমোবাইল এবং ৭ সিটের ফ্যামিলি কারের বাজারে এক মাত্রা যোগ করেছে। সম্পূর্ণ কালো রঙের এই বিশেষ এডিশনের প্রথম ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে এসেছে এক্সপ্যান্ডার ম্যাট ব্ল্যাক।

নতুন এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজে রয়েছে শক্তিশালী ১ দশমিক ৫ লিটার ডিওএইচসি মাইভেক ইঞ্জিন। এ ছাড়া এতে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় স্পোর্টি বডি-কিট। নিরাপত্তার দিক দিয়েও এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর ডুয়েল এসআরএস এয়ারব্যাগস, ইবিডি’র সাথে এবিএস, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সরস, রেয়ারভিউ ক্যামেরা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীর জন্য আরামের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে।  

গাড়ির ইন্টেরিয়রে যুক্ত হয়েছে ১০ দশমিক ৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, স্টেরিং মাউন্টেড কন্ট্রোলস, মাল্টিপল ইউএসবি পোর্টস এবং প্রিমিয়াম ব্ল্যাক ইন্টেরিয়র ট্রিম। এক্সটেরিয়রে নতুনত্ব এনেছে এর এলইডি হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইট (ডিআরএল), স্টাইলিশ অ্যালয় হুইলস এবং ম্যাট ব্ল্যাক-এর এক্সক্লুসিভ বডি স্টাইলিং।  

অটোমোটিভ ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, আমাদের কাছে প্রতিটি গ্রাহকই গুরুত্বপূর্ণ। মিতসুবিশির মূল লক্ষ্য হলো গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সঠিক সমাধান দেওয়া। এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ চালু করার মাধ্যমে আমরা মডার্ন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং গ্রাহকের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করছি। বিশেষ করে এমন ক্রেতাদের জন্য এই ভ্যারিয়েন্টটি তৈরি করা হয়েছে, যারা প্র্যাক্টিক্যালিটির সাথে সাথে স্টাইলিশ একটি গাড়ি চালাতে চান। আমরা বিশ্বাস করি এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ বাংলাদেশের গ্রাহকদের কাছে কাছে জনপ্রিয় হবে।

মিতসুবিশি’র ঢাকা শোরুমে এসে আগ্রহী ক্রেতারা গাড়ির টেস্ট ড্রাইভ দিতে পারবেন, যা গ্রাহকদের জন্য গাড়ির আরাম, স্টাইল এবং পারফরম্যান্স সরাসরি এক্সপেরিয়েন্স করার সুযোগ দিচ্ছে। গ্রাহকদের আরও সুবিধা দিতে এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং প্রথম ২ বছরের মধ্যে ৬ বার পর্যন্ত ফ্রি সার্ভিসিং।

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin