বাজুসের নতুন সভাপতি এনামুল হক দোলন

বাজুসের নতুন সভাপতি এনামুল হক দোলন

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভোর্স-এর মালিক ও সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০২৩ সালের এপ্রিলে বাজুসের তৎকালীন কমিটি এনামুল হক দোলনকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছিল। সম্প্রতি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার সদস্যপদ পুনর্বহাল করা হয়। পরবর্তীতে অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে দোলনকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়।

সোমবার (৩ নভেম্বর) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.)-এর রনজিৎ ঘোষ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আপন ডায়মন্ড হাউসের আজাদ আহমেদ, জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের অভি রায় এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সি জুয়েলার্সের অমিত ঘোষ।

jwARI.fetch( $( "#ari-image-jw690888d05eb7d" ) );

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আরও ২৯ জন সদস্য। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে। বাজুসের ইতিহাসে এটাই প্রথমবার কোনো সাধারণ সম্পাদক ছাড়াই কমিটি গঠিত হলো।

নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিত পদের সমান হওয়ায় ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি এনামুল হক খান দোলন বলেন, ‘দেশে স্বর্ণ আমদানির সুযোগ থাকলেও প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এত কঠিন প্রক্রিয়ার কারণে যে দামে সোনা আমদানি হয়, সে দামে ক্রেতারা কিনতে আগ্রহী হন না। তাই আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে।’

তিনি আরও বলেন,‘যতদিন স্বর্ণ আমদানির প্রক্রিয়া সহজ না হয়, ততদিন পর্যন্ত ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণ আনার যে ব্যবস্থা আগে ছিল, সেটি পুনরায় চালু করতে আমরা উদ্যোগ নেব।’

চোরাকারবার ও ব্যবসা এক নয় উল্লেখ করে দোলন বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ী ও চোরাকারবারি এক জিনিস নয়। যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কখনোই অবৈধ পথে স্বর্ণ আনে না। আমাদের এ বিষয়টি সমাজে পরিষ্কারভাবে বোঝাতে হবে।’

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin