বাম জোটের সমন্বয়কের দায়িত্বে বজলুর রশীদ ফিরোজ

বাম জোটের সমন্বয়কের দায়িত্বে বজলুর রশীদ ফিরোজ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। আগামী বুধবার (১ অক্টোবর) থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বুধবার (১ অক্টোবর) পরবর্তী তিন মাস বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বাম গণতান্ত্রিক জোট হচ্ছে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক আদর্শের পতাকাবাহী কয়েকটি রাজনৈতিক দলের একটি জোট।

আরকেআর/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin