বান্দরবানে নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানে নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সোহান আল মাফির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।

নিহত সোহান আল মাফি ঢাকার মিরপুরের বাসিন্দা আবু হান্নানের ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি ছিলেন তিনি।

ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা মো. আবদুল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, অন্তত ৪০ হাত গভীরে নদীর তলদেশে লাশটি পাওয়া যায়। যে স্থানে তিনি তলিয়ে যান একই স্থানেই লাশটি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যান সোহান আল মাফি। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin