বান্দরবানের লামায় চাঁদাবাজির অভিযোগে এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানের লামায় চাঁদাবাজির অভিযোগে এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানে লামা উপজেলার সরইয়ে গতকাল শনিবার রাতে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় লোকজন এক কিশোরসহ তিনজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।

এলাকার লোকজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গভীর রাতে এলাকায় গিয়ে একটি পরিবার থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। তিনজনই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন বলে আজ রোববার পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে চারজন তরুণ লামা-সুয়ালক সড়কের তংগোঝিরি ত্রিপুরাপাড়ায় যান। পাড়ায় বাগানের মালিক মাসাইয়া ত্রিপুরার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ধরে নিয়ে যাওয়ারও হুমকি দেন। এলাকাবাসী জড়ো হয়ে তিনজনকে আটক করেন এবং একজন পালিয়ে যান। আটকেরা হলেন বান্দরবান সদর ইউনিয়নের উজিমুখ হেডম্যাপাড়ার চ হ্রী মারমার ছেলে বুইক্য মারমা (৩৬), আলীকদমের রেফারফাড়ি এলাকার মেনওয়াই ম্রোর ছেলে মেনয়ুক ম্রো (৩৫) ও রাঙামাটি কাপ্তাইয়ের ১৪ বছরের এক কিশোর।

তংগোঝিরিপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) হানাসিং ত্রিপুরা জানিয়েছেন, পাড়ার মাসাইয়া ত্রিপুরা থেকে প্রথমে এক লাখ এবং পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন তাঁরা। এরপর এলাকার পাহাড়ি-বাঙালি মিলে তিনজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, মাসাইয়া ত্রিপুরা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। তিনজনই নিজেদের ইউপিডিএফের সদস্য পরিচয় দিয়েছেন। তবে মূল ইউপিডিএফ নাকি ইউপিডিএফ-গণতান্ত্রিক তাঁরা বলেননি। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin