বাংলাদেশ বিমানে ১২ পদে চাকরি, নেবে ২৭ জন

বাংলাদেশ বিমানে ১২ পদে চাকরি, নেবে ২৭ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২৭টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি শূন্য পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

১. জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২৫০০–৫৪২৯০ টাকা

২. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১৫৯০০-৩৮৪০০ টাকা

৩. প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৪. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৫. প্রেস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৬. জুনিয়র ফটোগ্রাফার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৭. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৮. ইনচার্জ স্যাম্পল সেকশন

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

৯. জুনিয়র মেকানিক (এমটি)

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

১০. জুনিয়র স্টোর কিপার (এমটি)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

১১. জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট (এমটি)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

১২. জুনিয়র আপহোলস্টার (এমটি)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়সসীমা: ২৩-৯-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে আবেদনকারীর বয়স।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু: ২৩-৯-২০২৫ সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ২২-১০-২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

ফি জমাদানের শেষ সময়: অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী ৭২ (বায়াত্তর) ঘণ্টার মধ্যে দিতে হবে আবেদন ফি।

১ ও ২ নম্বর পদের জন্য ৫৫৮/- টাকা (অফেরতযোগ্য), ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ৩৩৫/- টাকা (অফেরতযোগ্য), ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩/- টাকা (অফেরতযোগ্য) দিতে হবে আবেদন ফি।

*আবেদনের বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin