বাংলাদেশ ব্যাংকের ইডি মেজবাউল হক পদত্যাগ করেছেন

বাংলাদেশ ব্যাংকের ইডি মেজবাউল হক পদত্যাগ করেছেন

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (ইডি) মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে অপসারণের নির্দেশ দিয়ে এরই মধ্যে গভর্নরকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।’

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে তাকে পদত্যাগ করতে চিঠি দেওয়া হয়।

ইএআর/এমকেআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin