বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি রশিদ ও মহাসচিব টমাস

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি রশিদ ও মহাসচিব টমাস

বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন ২৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব এমএ রশিদকে সভাপতি এবং কেএস হোসেন টমাসকে মহাসচিব করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার ও আলহাজ্ব নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান; আলহাজ্ব এমএ তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান; এসএম আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দকে সিনিয়র যুগ্মমহাসচিব এবং মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটুকে যুগ্মমহাসচিব করা হয়েছে।

এ সময় সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি। সেগুলো হলো– দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না; সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম চার হাজার টাকা বাস্তবায়ন করতে হবে; লাইসেন্স পাওয়া দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এছাড়াও থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে; যেহেতু পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদাকারক হিসেবে আনামি করা যাবে না; দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

এসব দাবি আদায় না হলে আন্দোলনে যাবে সমিতি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin