বাংলাদেশ ফুটবল লিগ, শুরুতেই মাঠে নামছে আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ, শুরুতেই মাঠে নামছে আবাহনী

২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরু। নামকরণ হয়েছিল বি লিগ দিয়ে। ২০১১ সালে বাংলাদেশ (বি) লিগ থেকে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ নাম হয়। প্রায় ১৪ বছর আবারও নাম পরিবর্তনের করে হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে শুরু হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ স্তরের লিগ। উদ্বোধনী দিনে থাকছে দুটি ম্যাচ। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী লিমিটেড মুখোমুখি হচ্ছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির। 

অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে  ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে খেলবে চার বছর পর উঠে আসা আরামবাগ ক্রীড়া সংঘ।

দিনের দুটি ম্যাচই শুরু বেলা ২টা ৪৫ মিনিটে।

আবাহনীর বড় ভরসার নাম সুলেমানে দিয়াবাতে। মাত্র এক বিদেশি নিয়েই খেলতে হচ্ছে ঐতিহ্যবাহী দলটিকে। অন্য দলগুলোতে বিদেশিদের আধিক্য কম নয়। তাই আজ আবাহনী শুরুর ম্যাচে কী করে তা দেখার আছে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin