বাংলাদেশ-মিশরের মধ্যে বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর

বাংলাদেশ-মিশরের মধ্যে বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর

মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের (Supreme Constitutional Court) প্রেসিডেন্ট জাস্টিস বোলাস ফাহমির আমন্ত্রণে বর্তমানে মিশর সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি কায়রোতে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে প্রধান বিচারপতি স্থানীয় সময় দুপুর ১২টায় জাস্টিস বোলাস ফাহমির সঙ্গে এক পারস্পরিক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় এবং বিচার প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করার উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে দুই দেশের সর্বোচ্চ আদালতের মধ্যে ‘Judicial Cooperation Protocol between the Supreme Constitutional Court of the Arab Republic of Egypt and the Supreme Court of Bangladesh’ শীর্ষক একটি সমঝোতা স্মারক (প্রোটোকল) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষ থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং মিশরের পক্ষ থেকে জাস্টিস বোলাস ফাহমি প্রোটোকলে স্বাক্ষর করেন। এ সময় মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সব বিচারক এবং কায়রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

প্রটোকলের মূল বিষয়বস্তু

স্বাক্ষরিত প্রোটোকলে উভয় দেশের সাংবিধানিক, আইনি ও বিচারিক সহযোগিতা বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রোটোকল অনুযায়ী দুই দেশের আদালত যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, গবেষণা এবং বিচারিক অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নেবে। বিশেষজ্ঞ আইনবিদদের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণা পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। বিচার প্রশাসনের স্বচ্ছতা, দক্ষতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সহযোগিতা কার্যক্রম সমন্বয়ের জন্য উভয় দেশ লিয়াজো অফিসার নিয়োগ করবে, যারা যোগাযোগ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই প্রোটোকল স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি বিচার ব্যবস্থার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ডে শ্রেষ্ঠ বিচারিক চর্চা বিনিময়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এর আগে ৬ অক্টোবর প্রধান বিচারপতি আলেকজান্দ্রিয়ায় Court of Appeals (আপিল বিভাগ) পরিদর্শন করেন এবং আদালতের প্রেসিডেন্ট আহমেদ তারওয়াতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রধান বিচারপতির এই সফর বাংলাদেশের বিচারব্যবস্থার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতি।

এফএইচ/এমএমকে

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin