বাংলাদেশ ম্যাচেই এশিয়া কাপে ফিরছেন বাবা হারানো ওয়াল্লালাগে

বাংলাদেশ ম্যাচেই এশিয়া কাপে ফিরছেন বাবা হারানো ওয়াল্লালাগে

এ যেন দায়িত্বের কাছে সকল আবেগের জলাঞ্জলি। এক দিকে পিতৃবিয়োগের শোক, অন্যদিকে জাতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপের ট্রপি জেতানোর দায়িত্ব। এমতাবস্থায় কী করবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে?

শেষ পর্যন্ত নিজের আবেগ ও শোককে বিসর্জনই দিলেন। জন্মদাতা বাবাকে চিরতরে হারিয়ে ফেলার শোকের মধ্যেই জাতীয় দলের খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াল্লাগে।

জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের এশিয়া কাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অলরাউন্ডার। আগামীকাল শনিবার সকালেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

গত বৃহস্পতিবার বাবার মৃত্যুতে দেশে ফিরেছিলেন ওয়াল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেই তিনি খেলার জন্য বিবেচনায় থাকবেন।

ওয়াল্লালাগের সফরসঙ্গী হিসেবে রয়েছেন টিম ম্যানেজার মহিন্দা হালাঙ্গোডে। বৃহস্পতিবার রাতেই ২২ বছর বয়সী অলরাউন্ডারের সঙ্গে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীয় মারা যান দুনিথ ওয়াল্লাগের বাবা সুরঙ্গা ওয়াল্লালাগে। আবুধাবিতে গ্রুপ-বি এর ম্যাচটি শেষ হওয়ার পরই বাবার মৃত্যুর খবর পান ২২ বছর বয়সী ক্রিকেটার। শ্রীলঙ্কা ওই ম্যাচ ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে জিতে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে। ম্যাচ শেষ হতেই দেশে ফেরেন ওয়াল্লালাগে।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি ছিল ওয়াল্লালাগের ক্যারিয়ারের মাত্র পঞ্চম টি–টোয়েন্টি আন্তর্জাতিক এবং এশিয়া কাপে তার প্রথম। এদিন বল হাতে ৪৯ রানে ১ উইকেট নেন তিনি। তবে ব্যাট করার সুযোগ পাননি।

ওয়াল্লালাগে এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে খেলেছেন। তার সেরা বোলিং ফিগার ৫ উইকেটে ২৭ রান, যা ২০২৪ সালের আগস্টে কলম্বোয় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন।

ক্যারিয়ারের ওয়াল্লাগের সেরা বোলিং ফিগার ৫ উইকেটে ২৭ রান, যা ২০২৪ সালের আগস্টে কলম্বোয় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে ৪০ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে ১০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন ওয়াল্লাগে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সুপার ফোরে শ্রীলঙ্কার আরও দুটি ম্যাচ রয়েছে; ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ও ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

এমএইচ/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin