বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার 

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের মন্ত্রী গত ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন।

আলোচনায় উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয়েছে, যার ফলে উভয় দেশের মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠক চলাকালীন উপদেষ্টা সফররত পাকিস্তানি মন্ত্রীকে স্বাগত জানান এবং জেইসির নবম সভা সফলভাবে শেষ করার জন্য তাকে অভিনন্দন জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জেইসি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সঞ্চার করতে সহায়তা করবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং সফররত পাকিস্তানের মন্ত্রী গত আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরসহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিবাচক উন্নয়ন এবং ব্যস্ততার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin